আজকের ডিগ্রি পরীক্ষা হবে ১২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আজ বুধবার অনুষ্ঠেয় ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের গণিত, উচ্চাঙ্গসংগীত, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করা এসব পরীক্ষা ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, পরীক্ষার অন্যান্য সূচি অপরিবর্তিত থাকবে।