আজকের পরীক্ষা নেওয়া হবে নতুন প্রশ্নপত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আজ সোমবার সকালে নতুন প্রশ্নপত্রে নেওয়া হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে হিসাববিজ্ঞান প্রথম পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিলি করা হয়। ওই সময়ে দুটি প্রশ্ন খোয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে নতুন করে প্রশ্ন ছাপানো হয়।
এদিকে হিসাববিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নের স্থলে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিলি করায় কুমিল্লা শিক্ষা বোর্ড গতকাল রোববার একটি তদন্ত কমিটি গঠন করে। বোর্ডের সচিব মো. আবদুস ছালামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।