আজকের পরীক্ষা স্থগিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আজ রোববার অনুষ্ঠেয় ২০১২ সালের সম্মান প্রথম বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর শনিবার।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানও প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগের সময়সূচি অনুযায়ী আজ রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ, নৃ-বিজ্ঞান ও
অর্থনীতি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
অন্যদিকে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ নভেম্বর অনুষ্ঠেয় ২০১২ সালের এলএলবি শেষ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষা হবে আগামী ২০ ডিসেম্বর।