আজকের বিএড পরীক্ষা হবে, বুয়েটের পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২ সালের বিএড (সম্মান) পার্ট-২ পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আজ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে। বুয়েটের পরীক্ষা স্থগিত: এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আজ অনুষ্ঠেয় স্নাতকের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।