আজকের বিএস-এড পরীক্ষা চলবে, স্থগিত থাকবে ২১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২১ সেপ্টেম্বর (রোববার) অনুষ্ঠিতব্য ২০১৩ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা ২২ সেপ্টেম্বর সোমবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম মনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এসব তথ্য জানানো হয়। তবে সময়সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবারের ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএস-এড) পরীক্ষা সংশ্লিষ্ট কেন্দ্রে যথাসময়ে অনিুষ্ঠিত হবে।