আজকের মতো কর্মসূচি শেষ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পান্থপথ মোড়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় পান্থপথ-গ্রিনরোড ও কারওয়ানবাজার-পান্থপথ রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: জাহিদুল করিম
পান্থপথ মোড়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় পান্থপথ-গ্রিনরোড ও কারওয়ানবাজার-পান্থপথ রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: জাহিদুল করিম

ঢাকায় আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি শেষ করেছেন। বিকেল সাড়ে চারটা থেকে ছয়টার মধ্যে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালনরত শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন। তবে তাঁরা বলেছেন, কাল সোমবার একই দাবিতে অবস্থান কর্মসূচি চলবে। 

বিকেল পাঁচটার দিকে বনানী, চেয়ারম্যান বাড়ি ও মহাখালী ওয়্যারলেস গেট সংলগ্ন সড়কে আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন। এর আগে রামপুরা সড়কে ও নদ্দায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন। বিকেল সাড়ে চারটার দিকে পান্থপথ ও গ্রিণরোডে আন্দোলনরতরা কর্মসূচি শেষ করেন। সন্ধ্যা ছয়টার দিকে ধানমন্ডি থেকেও সরে যান শিক্ষার্থীরা। সাড়ে পাঁচটার দিকে উত্তরা হাউজিং সংলগ্ন সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা আজকের কর্মসূচি শেষ করেন।
রাজধানীর বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত প্রথম আলোর প্রতিবেদকেরা জানিয়েছেন, শিক্ষার্থীরা দিনের কর্মসূচি শেষ করেছে। তবে কাল তারা আবার একই দাবিতে কর্মসূচি পালন করবে।