আজকের হরতাল স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে আজ রোববারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি স্থগিত রেখেছে স্থানীয় বিএনপি। জেএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিএনপি গত শুক্রবার হরতাল স্থগিতের এই ঘোষণা দেয়।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক এবং জেএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা রোববারের হরতাল কর্মসূচি স্থগিত করেছি। কর্মসূচি প্রত্যাহার করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের অনুরোধ করেছিল।’ গত বুধবার নগরের এনায়েত বাজার মোড় থেকে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল হাশেম বক্করকে র্যাব গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। এই গ্রেপ্তারের প্রতিবাদে আমীর খসরু মাহমুদ চৌধুরী ওই হরতাল কর্মসূচি ঘোষণা করেন।