প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ডাকা আজ বুধবারের হরতালের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একটি বিষয়ের পরীক্ষা হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার জানানো হয়, ২০১১ সালের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন পার্ট-৪-এর (সপ্তম সেমিস্টার, কোর্স-৪০৩) পরীক্ষা যথারীতি বুধবার (আজ) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে শুরু হবে।পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বলেন, ওই বিষয়ে ৬৫ জন পরীক্ষার্থী রয়েছেন এবং ঢাকায় একমাত্র কেন্দ্রে তাঁদের পরীক্ষা হবে।