আজকের হরতালেও মাঠে থাকবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা আজ মঙ্গলবারের হরতালে ‘জনগণের জানমাল রক্ষায়’ মাঠে থাকবে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। দলের উচ্চপর্যায় থেকে গত রোববারের চেয়ে আরও সংগঠিত ও শক্ত অবস্থান নিয়ে হরতাল মোকাবিলা করতে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে। তাঁরা জানান, হরতালে মাঠ নিয়ন্ত্রণে রাখতে গিয়ে গায়ে পড়ে সংঘর্ষে না জড়াতে কর্মীদের বলা হয়েছে। তবে ‘নাশকতামূলক কাজে’ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মাঠে পেলে কঠোরভাবে প্রতিহত করার নির্দেশনা রয়েছে। জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের লোকজন মাঠে থাকবে, চক্কর দেবে। সংঘর্ষ হবে না। আমরা জনগণের জানমাল রক্ষায় থাকব।’