আজম খানের অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খানের শারীরিক অবস্থা গতকাল শুক্রবার কিছুটা অবনতি হয়েছে। তাঁর রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। তাঁকে রক্ত দেওয়া হয়েছে। আজম খানের মেয়ে ইমা খান জানান, চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন, আজম খানের অবস্থা ভালো নয়। তাঁকে গত বুধবার রাতে স্কয়ার হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। আজম খান ২২ মে অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে আজম খানের মুখগহ্বর-জিহ্বার নিচে ক্যানসার ধরা পড়ে।