আজম খানের অবস্থার কিছুটা উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পপগানের গুরু শিল্পী আজম খানের অবস্থা গতকাল রোববার কিছুটা উন্নতি হয়েছে। বিকেলে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। তবে এক ব্যাগ রক্ত দেওয়ার পর তা স্বাভাবিক হয়। এ ছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁর অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।আজম খানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কামরুজ্জামান চৌধুরী গতকাল প্রথম আলোকে এ তথ্য দেন। তিনি আরও বলেন, ‘তাঁকে ওষুধের মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।’আজম খানের পরিবার সূত্রে জানা গেছে, জ্ঞান ফেরা মাত্রই আজম খান মুখবন্ধনী (মাস্ক) খুলে ফেলার চেষ্টা করেন। এমনকি ইশারায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন। আজম খানকে গত শনিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ২২ মে আজম খান তাঁর বাঁ হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ওই দিনই তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে আজম খানের মুখগহ্বরে জিহ্বার নিচে ক্যানসার ধরা পড়ে।