আজম খানের চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ শিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। গতকাল নিজ কার্যালয়ে আজম খানের মেয়ে ইমা খানের কাছে তিনি সহায়তার অর্থ তুলে দেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে পপসংগীতে নতুন ধারার প্রবর্তক এবং মুক্তিযোদ্ধা আজম খানের চিকিৎসার জন্য সরকার আরও সহায়তা দেবে। এই শিল্পী আবার গানের ভুবনে ফিরে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। অর্থ তুলে দেওয়ার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।