আজম খানের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ লাখ টাকা অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত সংগীতশিল্পী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আজম খানের উন্নত চিকিৎসার জন্য গতকাল পাঁচ লাখ টাকা দিয়েছেন।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. নজরুল ইসলাম জানান, আজম খানের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক এই সহায়তা দেওয়া হয়েছে।উপপ্রেস সচিব মো. নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মনোজ কান্তি বড়াল প্রধানমন্ত্রীর পক্ষে আজম খানের ঢাকার কমলাপুরের বাসায় গিয়ে তাঁর কাছে অনুদানের চেক তুলে দেন।অসুস্থ শিল্পী চেক গ্রহণ করে প্র্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এর আগে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে তাঁর চিকিৎসার জন্য দুই লাখ দিয়েছিলেন।উল্লেখ্য, মুখের ক্যানসারে ভুগছেন আজম খান। বাসস।