আজমকে সুবিধাজনক স্থানে জিজ্ঞাসাবাদ করা হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আলী আজম খানকে তাঁর সুবিধাজনক স্থানে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। গতকাল সোমবার সন্ধ্যায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।দুদকের চেয়ারম্যান বলেন, ‘দুদকের তলবে না আসতে পারার গ্রহণযোগ্য কারণ দেখিয়ে লিখিত চিঠি দিতে পারলে তাঁর (আজম খান) প্রতি দুদক সর্বোচ্চ নমনীয় থাকবে।’ আজমের বর্তমান অবস্থান জানতে চাইলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।