নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর কর্মী-সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার-ফেস্টুন নিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল, মোটর শোভাযাত্রা করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গীতে এই মিছিল ও শোভাযাত্রার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জেলা নির্বাচন অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়র পদপ্রার্থী মো. আজমত উল্লা খানের পক্ষে আচরণবিধি ভেঙে গতকাল বিকেল চারটায় ওই মিছিল ও শোভাযাত্রা বের করা হয়। টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও মোটর শোভাযাত্রা নিয়ে নতুনবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
এ সময় আজমত উল্লাকে মেয়র নির্বাচিত করার আহ্বান জানিয়ে স্লোগান দিচ্ছিলেন নেতা-কর্মীরা। শোভাযাত্রার মোটর সাইকেলগুলোর সামনে আজমত উল্লার ছবি-সংবলিত স্টিকার লাগানো ছিল। তা ছাড়া নেতা-কর্মীরা মাইকে প্রচারণা চালানোসহ মহাসড়কের ওপর মিছিল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে নির্বাচন বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’:n:
�ি��� ���O�`�� হ্যান্ডবিল লাগাতে পারবেন না।
এ ব্যাপারে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে কেউ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কর্মকর্তা জানান, মেয়র পদে হাসান উদ্দিন সরকার, গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ছয়জন গতকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৮৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ২২ মে ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ জুন। ভোট নেওয়া হবে ৬ জুলাই।