আজমত উল্লার সমর্থকদের বিশাল মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর কর্মী-সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার-ফেস্টুন নিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল, মোটর শোভাযাত্রা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গীতে এই মিছিল ও শোভাযাত্রার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জেলা নির্বাচন অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়র পদপ্রার্থী মো. আজমত উল্লা খানের পক্ষে আচরণবিধি ভেঙে গতকাল বিকেল চারটায় ওই মিছিল ও শোভাযাত্রা বের করা হয়। টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও মোটর শোভাযাত্রা নিয়ে নতুনবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় আজমত উল্লাকে মেয়র নির্বাচিত করার আহ্বান জানিয়ে স্লোগান দিচ্ছিলেন নেতা-কর্মীরা। শোভাযাত্রার মোটর সাইকেলগুলোর সামনে আজমত উল্লার ছবি-সংবলিত স্টিকার লাগানো ছিল। তা ছাড়া নেতা-কর্মীরা মাইকে প্রচারণা চালানোসহ মহাসড়কের ওপর মিছিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে নির্বাচন বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’