আজমত সারা দেশের জনপ্রিয় ব্যক্তিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ টঙ্গীবাসীর উদ্দেশে বলেছেন, আপনারা বিগত দিনে তিনবার আজমত উল্লা খানকে মেয়র নির্বাচিত করেছেন। আজমত শুধু গাজীপুর নয় সারা বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি গাজীপুর সিটি করপোরেশন গঠনের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীর মধুমিতা সড়ক, বউবাজার ও জামাইবাজারে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লার তিনটি পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। দুপুরে আজমত উল্লার পৃথক একটি পথসভায় যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এ ছাড়া আওয়ামী লীগের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, রহমত আলী, জাহিদ আহসান ও সানজিদা খানম এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জ্যেষ্ঠ সহসভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামান গতকাল আজমত উল্লার পক্ষে প্রচারণা চালান।