আজমতের পক্ষে প্রচারে জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. আজমত উল্লা খানের পক্ষে গত সোমবার থেকে প্রচারণা শুরু করেছেন আলোচিত মো. জাহাঙ্গীর আলম। তিনি সব ভেদাভেদ ভুলে আজমত উল্লা খানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবাইকে আহ্বান জানিয়েছেন।সোমবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আজমত উল্লার সঙ্গে থেকে তাঁর পক্ষে ভোট চান। এ সময় গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসানসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা ছিলেন। তাঁরা টঙ্গী ছাড়াও সদর উপজেলার পুবাইল, সালনা, কাউলতিয়া, পোড়াবাড়ী, কোনাবাড়ী, চান্দনাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। দুই সাংসদকে নিয়ে জাহাঙ্গীর গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে সদর উপজেলার গাছা থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন এলাকায় আজমতের পক্ষে গণসংযোগ করেন। ওই সময় আজমত ছিলেন না। আজমত সকাল ১০টায় পুবাইলের হায়দরাবাদ এলাকায় একটি পথসভা করার মাধ্যমে প্রচারণা শুরু করেন। পরে মেঘডুবি জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে মুসল্লিদের কাছে ভোট প্রার্থনা করেন। সেখান থেকে কুদাব, মাজুখান, মিরের বাজার ও মারুকা এলাকায় প্রচারণা চালান। আজমত উল্লা দোয়াত-কলম মার্কায় ভোট চেয়ে নগরের উন্নয়নে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।