আজমিরীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে এ কথা জানা গেছে, শিবপাশা বাজারের সরকারি বেশ কিছু জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের জাফু মিয়া ও লুৎফুর মিয়ার পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলছে। গতকাল সকাল আটটায় ওই জায়গার দখল নিতে জাফু মিয়া তাঁর দলবল নিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় লুৎফুর মিয়া তাঁর বন্দুক দিয়ে কয়েকটি গুলি করেন এবং তাঁর লোকজন টেঁটা নিয়ে হামলা চালায় বলে আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়। জাফু মিয়ার পক্ষের মোদাব্বির মিয়া এ সময় টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।