আজমিরীগঞ্জে সংঘর্ষে দেড় শতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে সেচ দেওয়াকে কেন্দ্র করে গতকাল বুধবার দুই দল গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে দেড় শতাধিক লোক আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় অর্ধশত রাবার বুলেট নিক্ষেপ করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ ও তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নলিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বুধবার সকালে আলী আমজাদের সমর্থক আবুল ও নলিউর রহমানের সমর্থক দুলু মিয়ার মধ্যে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংগঠিত হয়ে বন্দুক, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।তিন ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে নারীসহ দেড় শতাধিক লোক আহত হয়েছে। এদের মধ্যে ২৫ জন গুলিবিদ্ধ হয়। আজমিরীগঞ্জ থানা ও শিবপাশা ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গুলিবিদ্ধরাসহ ৯০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভর্তিকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছে: সেজলু মিয়া, আইনুল, হামদু, ইজাজুল, দিদার আলী, আলম বিবি, হাবিবুল, মিয়াধন, শেফাজুল, তোফাজ্জুল, গিয়াস উদ্দিন, আরব আলী, জুয়েল মিয়া, রিপন মিয়া, রুহুল আমিন, মোশাহিদ, শিবুল হোসেন, সাদিক, খালেদ মিয়া, উসমান মিয়া, সেবলু মিয়া, সোহেল, জালাল, মলাই মিয়া, আশিক, আছিয়া বিবি, তরিমুল বিবি, মেহেরুন, মহিনা আক্তার, তুলুনা বেগম, ছফিনা বিবি, আছমিনা প্রমুখ।এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৭টি রাবার বুলেট ছোড়া হয় বলেও তিনি জানান।