আজমেরী ওসমানকে গ্রেপ্তারের দাবি রফিউর রাব্বীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্বকী মঞ্চের আহ্বায়ক এবং ত্বকীর বাবা রাফিউর রাব্বী অভিযোগ করেছেন, ত্বকী হত্যার মূল ঘাতক আজমেরী ওসমান প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে রাফিউর রাব্বী এ অভিযোগ করেন। ত্বকী হত্যার তিন বছর এক মাস পূর্তিতে সাংস্কৃতিক জোট এই কর্মসূচির আয়োজন করে।

রফিউর রাব্বি বলেন, ‘ত্বকী হত্যার প্রধান আসামি আজমেরী ওসমানকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অভিযোগপত্র প্রদানের দাবি জানাচ্ছি।’ তনু হত্যার সুষ্ঠু বিচার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দিন হত্যা প্রকৃত রহস্য উদ্ঘাটনসহ অপরাধীদের বিচার নিশ্চিতেরও দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও​ই কর্মসূচিতে আরও বক্তৃতা করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন ও বাসদ নেতা জাহাঙ্গীর আলম।