আজমেরীকে গ্রেপ্তার ও অভিযোগপত্র দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় অভিযুক্ত আজমেরী ওসমানকে গ্রেপ্তার এবং মামলার অভিযোগপত্র দেওয়ার দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল বুধবার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারী হিসেবে অভিযুক্ত আজমেরী ওসমান এখনো প্রকাশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে ঘুরে বেড়াচ্ছে। ত্বকী হত্যায় গ্রেপ্তারকৃত সুলতান শওকত ১২ নভেম্বর ২০১৩ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে উল্লেখ করেছেন, ৬ মার্চ ২০১৩ রাত নয়টায় আজমেরী ওসমানের গাড়িতে করে ত্বকীকে তাঁর টর্চার সেলে নিয়ে যাওয়া হয় এবং আজমেরীর উপস্থিতিতে ত্বকীকে হত্যা করা হয়। হত্যার পর আজমেরীর গাড়িতে করে ত্বকীকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।
৫ মার্চ ২০১৪ র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসান গণমাধ্যমের সংবাদকর্মীদের কাছে উল্লেখ করেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন ত্বকীকে হত্যা করেছে।