আজহার-আমিনীকে হাইকোর্টে হাজির হতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা এ টি এম আজহারুল ইসলাম ও ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি ফজলুল হক আমিনীকে হাইকোর্টে হাজির হতে হচ্ছে।দুই নেতাকে হাজির হতে দেওয়া হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে দুই নেতার পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কোনো আদেশ (নো-অর্ডার) দেননি। হাইকোর্টের আগের নির্দেশ অনুসারে, আগামী ২ আগস্ট ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এবং ৮ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের হাইকোর্টে হাজির হওয়ার দিন ধার্য আছে।