আজহারুলের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার অভিযোগের বিষয়ে শুনানি শুরু করেছে রাষ্ট্রপক্ষ। ৩ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল আজহারুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল ইসলাম। আসামির কাঠগড়ায় আজহারুল হাজির ছিলেন।শুনানিতে সাইফুল ইসলাম বলেন, আসামি আজহারুল ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ছয়টি অভিযোগ আনা হয়েছে। একাত্তরে তিনি ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) রংপুর শাখার সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ছিলেন পাকিস্তানি সেনাদের সহযোগী আলবদর বাহিনীর রংপুর অঞ্চলের কমান্ডার।পরে আসামিপক্ষ শুনানি মুলতবির আরজি জানালে ট্রাইব্যুনাল ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলার কার্যক্রম মুলতবি করেন।আদেশের দিন পুনর্নির্ধারণ: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ৫ সেপ্টেম্বর দিন পুনর্নির্ধারণ করেছেন । গতকাল এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল।মীর কাশেমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ আনা হয়েছে।