প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷ গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করা হয়৷
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী এজাবউদ্দিন মিয়ার সাক্ষ্য গ্রহণ শেষ হয়৷ বাংলা একাডেমির সহকারী গ্রন্থাগারিক এজাবউদ্দিন জব্দ তালিকার সাক্ষী৷ রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি জেয়াদ-আল-মালুম ও তাপস কান্তি বল তাঁর জবানবন্দি নেন৷ আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার পরে সাক্ষীকে জেরা করেন৷ পরে রাষ্ট্রপক্ষের আরজির পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তা এস এম ইদ্রিস আলীর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন৷