আজহারের পক্ষে যুক্তি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছে আসামিপক্ষ। গতকাল সোমবার আসামিপক্ষ আজহারের বিরুদ্ধে আনা চতুর্থ অভিযোগের ওপর যুক্তি উপস্থাপন শেষ করেছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল আজহারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। এ সময় আসামির কাঠগড়ায় আজহার হাজির ছিলেন।
গত ২৭ আগস্ট থেকে এ মামলায় যুক্তি উপস্থাপন শুরু করে আসামিপক্ষ। প্রথম দুই দিন আইনি বিষয়ে যুক্তি দেন আসামিপক্ষের অপর আইনজীবী শিশির মনির। এরপর চার দিনে প্রথম চারটি অভিযোগের ওপর যুক্তি দেন আবদুস সোবহান তরফদার।
এর আগে ১৮ থেকে ২৬ আগস্ট পর্যন্ত যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম, তাপস কান্তি বল ও তুরিন আফরোজ। গত বছরের ১২ নভেম্বর এই ট্রাইব্যুনাল আজহারের বিরুদ্ধে ছয়টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।