আজহারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ১৮ আগস্ট অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদেশে বলা হয়, রাষ্ট্রপক্ষের দাখিল করা অভিযোগ, সাক্ষীদের জবানবন্দি ও সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণে প্রাথমিক অভিযোগ পাওয়ায় তা আমলে নেওয়া হলো। ট্রাইব্যুনাল এসব নথিপত্রের একটি অনুলিপি আজকের মধ্যে আসামিপক্ষকে সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন।

গত বছরের ২২ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়।