আজহারের বিরুদ্ধে এক সাক্ষীর সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী সজল মাহমুদ৷ তিনি জব্দ তালিকার সাক্ষী৷
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু৵নাল-১-এ সজল মাহমুদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। আসামির কাঠগড়ায় আজহার হাজির ছিলেন।
জবানবন্দিতে সজল মাহমুদ বলেন, তিনি পুলিশের কনস্টেবল। তিনি ২০১২ সালের এপ্রিল থেকে প্রেষণে তদন্ত সংস্থায় কাজ করছেন। তিনি পুলিশের পাক্ষিক প্রতিবেদন ও পুলিশের সংক্ষিপ্ত প্রতিবেদনের ফটোকপি জব্দের সময় উপস্থিত ছিলেন। জবানবন্দি শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।