আজান ও নামাজের সময় লোডশেডিং না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজান ও নামাজের সময় লোডশেডিং না করার জন্য বিদ্যুৎ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে ভালো আচরণ করতেও অভিযোগকেন্দ্রে কর্মরতদের নির্দেশ দেওয়া হয়। গতকাল বুধবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রাজস্ব পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয়, গত ১১ মাসে পিডিবি ছয় হাজার ২৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। সভায় সিস্টেম লস কমিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় । সভায় বোর্ডের সদস্য এবং বিভিন্ন অঞ্চলের প্রধান প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।