আজিজ মার্কেটে নাজমুল সভাপতি আলমগীর সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল আহসান, মো. আলমগীর
নাজমুল আহসান, মো. আলমগীর

আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে নাজমুল আহসান নাজু সভাপতি এবং মো. আলমগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২ মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে ১৭ জন করে দুটি প্যানেল এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নাজু-আলমগীর পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়। আহ্বায়ক কমিটি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছে।
নির্বাচিতরা হলেন: সভাপতি-নাজমুল আহসান নাজু, সহসভাপতি ইফতেখার হোসেন, এ এম শাহাবুদ্দীন আহমদ, মাসুদুর রহমান, মো. জামাল সরকার, মোহাম্মদ আজিজুল ইসলাম অলি। সাধারণ সম্পাদক-মো. আলমগীর, যুগ্ম সম্পাদক-ফয়সল আরেফিন, কোষাধ্যক্ষ-কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক-মুরসালিন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক-মো. আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক-শাজাহান সাজু, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-মো. এমদাদ হোসেন, দপ্তর সম্পাদক-আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী সদস্য-মোস্তাক আহাম্মদ মানিক, সোহেল রানা ও তাপসী সাহা। বিজ্ঞপ্তি।