আজিজা ইদিরস অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট নারীনেত্রী মীর্জা আজিজা ইদিরস বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।সাংবাদিক কাজী মোহাম্মদ ইদিরসের সহধর্মিণী মীর্জা আজিজা ইদিরস মহিলা সংগ্রাম কমিটি, মহিলা পরিষদ, ন্যাশনাল আওয়ামী পার্টি ও গণতন্ত্রী পার্টির সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।৮৪ বছর বয়সী মীর্জা আজিজা ইদিরস অনেক দিন থেকেই অসুস্থ। তাঁর বড় মেয়ে কাজী মদিনা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হওয়ার পর গত আগস্টে তাঁর মাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে এখন আইসিইউতে রাখা হয়েছে।