আজিজুর অপহরণ মামলায় হান্নান ও মাইনউদ্দিন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার অভিযুক্ত দুই আসামি মুফতি হান্নান ও মুফতি মাইনউদ্দিন ওরফে জান্দালকে এবার হোমিও চিকিৎসক আজিজুর রহমান অপহরণ মামলায় রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ইসমাইল হোসেন এ আদেশ দেন।গতকাল উল্লিখিত দুজনকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। শুনানির পর আদালত এক দিন করে মঞ্জুর করেন। একই সঙ্গে আসামিপক্ষে করা রিমান্ড বাতিলের আবেদন নাকচ করে দেন আদালত।প্রসঙ্গত, ২০০৩ সালে খুলনার ইমাম পরিষদ আজিজুর রহমানকে ‘মুরতাদ’ ঘোষণা করে। একপর্যায়ে ঢাকায় পালিয়ে আসার পর তাঁকে এখান থেকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, জঙ্গিগোষ্ঠী হুজি আজিজুরকে হত্যা করে লাশ গুম করেছে। আজিজুরের স্ত্রী ফারহানা রেজা অপহরণ মামলা করেছিলেন।