প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সিকদার (৯৪) গত মঙ্গলবার বিকেলে জেলা শহরের কলেজপাড়ার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।