আজিজুর সভাপতি, আবুল কাশেম সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজিজুর রহমানকে সভাপতি ও আবুল কাশেম আজাদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়।
উপজেলা পরিষদের হলরুমে গতকাল দুপুরে ওই সম্মেলন হয়। এতে উপজেলা শাখার আহ্বায়ক মো. মাহমুদুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ শফি, জেলা শাখার সহসভাপতি মো. আজিজুর রহমান ও আইনজীবী নুরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আইনজীবী জুলফিকার হোসাইন প্রমুখ।
এ ছাড়া সম্মেলনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।