আজিজুল ইসলাম বাসসের প্রধানসম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়াকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি একই পদে চলতি দায়িত্বে ছিলেন। গতকাল বুধবার এক সরকারি প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়।
আজিজুল ইসলাম ১৯৭৩ সালে বাসসে যোগ দেন এবং ব্যবস্থাপনা সম্পাদক, প্রধান প্রতিবেদক, বিশেষ সংবাদদাতা ও বার্তা সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বাসস।