আজিজুল ইসলাম স্মরণে শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিশিষ্ট বাম রাজনীতিক, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুল ইসলাম খানের (৮৭) নাগরিক শোকসভা উদ্যাপন পরিষদের উদ্যোগে স্মরণসভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় পাবলিক হল মিলনায়তনে মলয় রায় চৌধুরীর সভাপতিত্বে এ সভা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, দুর্গাপুর-কলমাকান্দা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস, কবি নির্মলেন্দু গুণ, প্রবীণ চিকিৎসক এম এ হামিদ খান, প্রয়াতের ভাই নজরুল ইসলাম খান, অচিন্ত্য মজুমদার প্রমুখ।