আজিজুল হক কলেজে নবান্ন উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষকের নিরন্তর সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল শনিবার বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ স্লোগান সামনে রেখে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সাংস্কৃতিক সংগঠন কলেজ থিয়েটার এই উৎসবের আয়োজন করে।
গতকাল সকাল ১০টায় কলেজে এই নবান্ন উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক দীপকেন্দ্র নাথ দাস। কলেজ থিয়েটার সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি অলক পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা পলাশ খন্দকার, বিধান কৃঞ্চ রায়, তপন পাটোয়ারী, আমজাদ শোভন।
অনুষ্ঠানে বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল রাজনীতির প্রতিবাদ জানানো হয়। আলোচনা অনুষ্ঠান শেষে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে নবান্নের গান, নৃত্য, কবিতা ছাড়াও মঞ্চস্থ হয় কলেজ থিয়েটারের নাটক মণিমুক্তা এবং গুপ্তবিদ্যা।