প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ আজিজুল হক খান (৭৪) গতকাল শুক্রবার ভোররাতে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকামারী গ্রামের নিজ বাড়িতে সন্ধ্যায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজিজুল হক খান জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ফরিদপুর শাখা, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাটাবসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন।