আজিমনগর প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি উপজেলার আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গত ২৭ জানুয়ারি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দা ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, আবুল কালাম, কবির আহাম্মদ, এস এম আক্কাছ উদ্দিন, নাজিম উদ্দিন, বাহার উদ্দিন, মুহাম্মদ এমরান উদ্দিন, সৈয়দ মুহাম্মদ, মুহাম্মদ রমজান আলী প্রমুখ। উল্লেখ্য ২০ ফেব্রুয়ারি বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।