আজিমপুর থেকে বিপুল বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়। ছবি: সাজিদ হোসেন
বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়। ছবি: সাজিদ হোসেন

রাজধানীর আজিমপুরের একটি টিনশেডের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান শুরু হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোস্তাকিম প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, আজিমপুরের নিউপল্টন এলাকায় ইরাকি মাঠসংলগ্ন টিনশেডের একটি বাসায় বোমা ও বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। এরপর তাঁরা ওই বাসাটিতে আজ দুপুরে অভিযান শুরু করেন। সেখান থেকে বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গণনার পর উদ্ধার হওয়া বোমা ও  বোমা তৈরির সরঞ্জামের সঠিক সংখ্যাটি জানানো যাবে।