আজিমপুরে ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আজিমপুরে গতকাল শুক্রবার দুপুরে ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন ব্যবসায়ী রেজাউল করিম (৩৫)।হাসপাতাল সূত্র জানায়, বেলা দুইটার দিকে রেজাউল করিম তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে দাওয়াতে যাচ্ছিলেন। তাঁদের রিকশাটি আজিমপুর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে রেজাউল করিমের স্ত্রীর গলা থেকে রুপার গয়না ও হাতের চুড়ি খুলে নেয়। এ সময় বাধা দেওয়ার কারণে ছিনতাইকারীরা রেজাউলের ডান পায়ে একটি গুলি করে চলে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউলের চিকিত্সা চলছে। তাঁদের বাসা হোসেনি দালান রোডে।