আজিমপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আজিমপুরে গতকাল শনিবার সকালে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার সামনে দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি চলাকালে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু ও মোশারফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করা হয়। বেশ কয়েকটি কর্মসূচিতে খালেদা জিয়া অংশ নেন।