আজিমরীগঞ্জে নৌকাডুবি মা-নািনসহ তরুেণর মৃত্যু
হবিগঞ্জের আজমিরীগঞ্জের কোদালিয়া নদীতে গতকাল শুক্রবার বিকেলে ঝড়ে নৌকা উল্টে মা ও নািনসহ এক তরুণ মারা গেছেন৷
তাঁরা পাশের একটি ধানের খলায় (ধান শুকানোর মাঠ) কাজ করার সময় বৃষ্টি শুরু হলে ওই নৌকায় আশ্রয় নেন৷
নিহত ব্যক্তিরা হলেন জলসুখা গ্রামের এরশাদ (২৫), তাঁর মা মাকসুদা বেগম (৫০) ও নািন শিবপাশা গ্রামের জাবেদা বেগম (৭০)৷
এলাকার অনেক ও পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদ, মাকসুদা ও জাবেদা জলসুখা গ্রামের বাজারঘাটে ওই ধানের খলায় কাজ করার সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয়৷ এ সময় তাঁরা পাশের কোদালিয়া নদীতে তাঁদের একটি নৌকায় আশ্রয় নেন৷ দমকা হাওয়া ও ঝড়ে নৌকাটি মাঝনদীতে চলে যায়৷
একপর্যায়ে নৌকাটি উল্টে যায়৷ পরে পুিলশ এলাকাবাসীর সহযোগিতায় সন্ধ্যা সাতটার দিকে তিনজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷