হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি বানচালের উদ্দেশ্যে আজ্ঞাবহ ঘাতক দালাল নির্মূল কমিটিসহ ২৬টি সংগঠনকে দিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত হরতাল আহ্বান করে সরকার নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন।বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। তারা বারবার বলেছে, তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, নাস্তিক ব্লগার ও ইসলামের অবমাননাকারীদের বিরুদ্ধে। এর পরও সরকার এতটাই অসহিষ্ণু হয়ে পড়েছে যে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশেও বাধার সৃষ্টি করছে। নানা ছলনা ও আলোচনার অভিনয় করেও কর্মসূচি বানচাল করতে না পেরে সরকার তার অনুগত কিছু পকেট সংগঠন দিয়ে অন্যায়ভাবে হরতাল আহ্বান করিয়ে লংমার্চ কর্মসূচি বানচালের ষড়যন্ত্র করেছে।