আঞ্চলিক ইজতেমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর শরীয়তপুরে জেলা পর্যায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাজগঞ্জ এলাকায় ইজতেমা শুরু হয়। গতকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়। মোনাজাতে ইজতেমা মাঠে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। এ সময় দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা ওমর ফারুক। শরীয়তপুর জেলা ছাড়াও ইজতেমায় দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত হন। শরীয়তপুর জেলা মার্কাজ মসজিদ ইজতেমার সার্বিক তত্ত্বাবধান করেছে।