আঞ্চলিক ইজতেমা সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় গতকাল শনিবার সাতক্ষীরা জেলার শ্যামনগরে শেষ হয়েছে তিন দিনের আঞ্চলিক ইজতেমা। বিশ্ব ইজতেমার অংশ হিসেবে এবারই প্রথম সাতক্ষীরায় অনুষ্ঠিত হয় তাবলিগ জামাতের প্রথম আঞ্চলিক ইজতেমা। দেশের বিভিন্ন স্থানের লক্ষাধিক মুসল্লি ভোর থেকে আখেরি মোনাজাতে অংশ নেন। সাতক্ষীরা জেলা তাবলিগের দায়িত্বপ্রাপ্ত মুরব্বি অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়েছে আখেরি মোনাজাতে।