প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা গতকাল রোববার শেষ হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা মো. জুবায়ের আহম্মেদ মোনাজাত পরিচালনা করেন। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের দক্ষিণে যমুনা নদীর মালশাপাড়া চর এলাকায় মোনাজাতে শরিক হন লাখো নারী-পুরুষ। গত শুক্রবার জুমার নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। সুদান, সৌদি আরব, মালয়েশিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও ভারত থেকে আসা মুসল্লিরা এতে অংশ নেন।