প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে দুই দিনব্যাপী আঞ্চলিক উদ্যোক্তা প্রতিযোগিতা শুরু হয়েছে। তরুণদের অনুপ্রেরণায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ইয়ুথ ফেস্ট শিরোনামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি এ কে এম নূর-উন-নবী। উদ্বোধনী আলোচনায় তরুণদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘নিজের প্রতি আস্থা রেখে নিজের প্রতিভাকে বিকশিত করতে হবে। দেশের সেরা আইডিয়া তোমরাই আবিষ্কার করতে পারবে।’ অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের শরীফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তুহিন ওয়াদুদ ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।