আঞ্চলিক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আদিবাসী ফোরাম সিলেটে আঞ্চলিক কমিটি গঠন করেছে। চলতি বছর সিলেটে আদিবাসী দিবস উদ্যাপন পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালনকারী গৌরাঙ্গ পাত্রকে সভাপতি ও বনিফাস খংলাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৯ সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সিলেট নগরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরার উপস্থিতিতে ওই কমিটি গঠন করা হয়। কমিটিতে শ্রীবাস মাহালীকে জ্যেষ্ঠ সহসভাপতি, শিশির দিওকে সাংগঠনিক সম্পাদক ও মনিকা খংলাকে সহসাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সিলেট