প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহত্তর ফরিদপুর পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেলে ওই সমিতির আঞ্চলিক সম্মেলনে ৪৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার সচিব মো. আলীমুজ্জামান নবগঠিত এ কমিটির সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান। ফরিদপুর পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি তানজিলুর রহমান বলেন, পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারের রাজস্ব খাত থেকে প্রদান ও পেনশন প্রথা চালুর দাবিতে বৃহত্তর ফরিদপুরের ২২টি পৌরসভার উদ্যোগে আঞ্চলিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।